• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ উদযাপিত

Reporter Name / ১৮৩ Time View
Update : বুধবার, ১৭ মার্চ, ২০২১

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে দোহার উপজেলা প্রশাসন কর্তৃক জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, র‍্যালি,আলোচনা সভা,পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এম.পি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জ্যোতি বিকাশ চন্দ্র সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দোহার উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডা. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি কর্মকর্তাবৃন্দসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca