• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ছোট বাচ্চাকে পরিবারের কাছে হস্তান্তর প্রশংসায় ভাসছে চাটখিল থানার পুলিশ

Reporter Name / ২৬২ Time View
Update : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

নোয়াখালীর চাটখিল পাল্লা বাজারস্থ বাহরুল উলুম কওমী মহিলা মাদ্রাসার শিশু জামাত এর ছাত্রী নাফিসা তাবাস্সুম(৬) বাচ্চাটি মাদ্রাসা ছুটি শেষে আজ ১৮ মার্চ ২১ দুপুর বেলা অভিভাবক না পাইয়া কান্নাকাটি করে। পরবর্তীতে ০৮নং বিট পুলিশিং কার্যালয়ের বিট অফিসার এসআই(নিরস্ত্র)/ মোঃ সামছুল আমিন ছোট বাচ্চাটিকে বিট পুলিশিং কার্যালয়ে নিয়ে আসিয়া স্থানীয় বাসিন্দার মাধ্যমে তার অভিভাবককে খোঁজ করে। খোঁজকালে জানতে পারে নাফিসা তাবাস্সুম মোঃ হেদায়েত উল্যাহর নাতনী। শিশুটির দাদাকে খবর দিলে মোঃ হেদায়েত উল্যাহ বিট পুলিশিং কার্যালয়ে এসে বাচ্চাটিকে তার দাদার নিকট বুঝিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য যে, তাৎক্ষণিক বিট পুলিশিং কার্যালয়ে বিট অফিসার সিডিউল মোতাবেক উপস্থিত থেকে বাচ্চাটির খোঁজখবর দিয়ে অভিভাবকের নিকট বুঝিয়ে দেওয়ায় বিট পুলিশের কার্যক্রমকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। এভাবে সেবামূলক কাজ করে বিট পুলিশিং কার্যালয় গুলো হোক মানুষের আস্থার ঠিকানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca