• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক বিশ্বাসের ২৪তম মৃত্যুবার্ষিকী পালন

Reporter Name / ৩৭১ Time View
Update : রবিবার, ২১ মার্চ, ২০২১

গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক বিশ্বাসের ২৪তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ১৯৯৬ সালের চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক বিশ্বাসের ২৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার রহনপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে সকাল ৮টায় কোরআন খতম ও ১০টায় বিশ্বাসপাড়া তার পারিবারিক গোরস্থানে কবর জিয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী, উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান, সাবেক ছাত্রনেতা মঈনউদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca