• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ভারতের উপহার : বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করেছে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের প্রথম চালান

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ২২ মার্চ, ২০২১

সেলিম আহম্মেদ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯ টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের প্রথম অ্যাম্বুলেন্সটি রোববার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে ও পরে পর্যায়ক্রমে বাকি অ্যাম্বুলেন্সগুলি এসে পৌঁছাবে। তবে ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করবেন মোদী।
উত্তরা মোটরসের কর্মকর্তা জাকারিয়া ইমতিয়াজ জানান, রোববার আসা অ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরের শেডে রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় নেয়া হবে। বাকি ১০৮টি অ্যাম্বুলেন্সও পর্যাক্রমে তাদের মাধ্যমে বাংলাদেশে আসবে। তিনি আরও জানান, উপহার হিসেবে আসা প্রথম অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে আনা অ্যাম্বুলেন্স গুলি বেনাপোলে এসে পৌঁছালে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ছাড় করানোর ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca