• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ-ইউএনও-সাংবাদিকের প্রচেষ্টায় অবশেষে বাড়ি পেলো জানু আলম

Reporter Name / ৪০৩ Time View
Update : সোমবার, ২২ মার্চ, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ-ইউএনও-সাংবাদিকের প্রচেষ্টায় অবশেষে বাড়ি পেলো জানু আলম

চাঁপাই সংবাদ রিপোর্ট || প্রতিদিন কত পুলিশ কত কাজে বের হয়। আজ থেকে ২ বছর আগে প্রতিদিনের মতই মাদক মামলার আসামী ধরতে বের হয় নাচোল থানার এএসআই মো. ফারুক আহম্মেদ। কিন্তু গিয়ে দেখেন একজন আসামী কতটা নির্মম ভাবে জীবন যাপন করছে। এসব দেখে ছবি তুলে সোস্যাল মিডিয়াতে পোস্ট করেন এএসআই মো. ফারুক আহম্মেদ।

এই পোস্ট নজরে আসে নাচোল নিউজের প্রকাশক ও সম্পাদক হাবিবুল্লাহ সিপনের। তারপর তিনি বিভিন্ন পত্রিকাতে নিউজ করলে নজরে আসে প্রশাসনের। সাপ্তাহিক ভোলাহাট সংবাদের সম্পাদক ও প্রকাশক গোলাম কবিরও সেখানে গিয়ে সরেজমিন প্রতিবেদন করেন।

নাচোল উপজেলার মানবিক ইউএনও সাবিহা সুলতানা তাঁর বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং তার জন্য সরকারি বাড়ির ব্যবস্থা করেন। এরপর জানু আলমের ভাগ্যর পরিবর্তন শুরু হয়। এখন বর্তমানে তিনি সরকারি বাড়িতে বসবাস শুরু করেছেন।।

এ ব্যাপারে এলাকার মানবাধিকার কর্মীরা জানান, এসব কিছু ভালো মানুষের জন্য সমাজ টা আজও টিকে আছে। একজন ইউএনও, পুলিশ অফিসার ও সাংবাদিক সমাজের যে চিত্রে তুলে ধরল তা নজিরবিহীন। একে অপরের পরিপুরক তা আবারও প্রমানিত হলো। এভাবেই সমাজ টাকে এগিয়ে নিতে হবে সকলের সহযোগিতা নিয়ে। এগিয়ে যাক বাংলাদেশ এটাই আমাদের প্রত্যাশা।

প্রকাশিত/২২মার্চ-২০২১/হাবিবুল্লাহ শিপন/নাচোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category