• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশ একাদশে ফিরলেন সাইফউদ্দিন

Reporter Name / ৩০১ Time View
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ৮ উইকেটে হারের পর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াই। আজ এই মাঠেই কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। আগের ম্যাচের মতো হ্যাগলি ওভালেও টসে হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে আগে ব্যাট করবে বাংলাদেশ।

এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে নিউজিল্যান্ড। আর এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টাইগার একাদশে হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হ্যানরি নিকলস, ডেভন কনওয়ে, উইল ইয়ং, টম লাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca