• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক মজিবর রহমানের সাথে মহেশপুরের বীর মুক্তিযোদ্ধা,সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,বীর শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের লোকজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান জনাব,ময়জদ্দীন হামীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ নবাগত জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামা লিটন, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,সাবেক পৌর মুক্তি যোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন, মহেশপুর সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক বলেন,নারী নির্যাতন,বাল্য বিবাহ,ইভটিজিং কারীদের কোন ছাড় নেই। এই সামাজিক ব্যাধি হতে রক্ষা পেতে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন,জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় সরকারের প্রতিনিধি ইউপি চেয়ারম্যানদের এগিয়ে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনসাধারণ যেন সেবা থেকে বঞ্চিত না হয় এবং হয়রানীর শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীল। এছাড়া জেলা প্রশাসক উপজেলার ফতেপুর ইউনিয়নের মুজিব পল্লীতে ভূমিহীনদের মাঝে সরকারি ঘরের চাবি হস্তান্তর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca