• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সেঞ্চুরি দিয়ে জাতীয় লিগ শুরু করলেন নাসির

Reporter Name / ৩০৩ Time View
Update : বুধবার, ২৪ মার্চ, ২০২১

৬ ম্যাচে ৮০০ থেকে ১ হাজার রান, এবারের জাতীয় লিগে নাসির হোসেনের লক্ষ্য। সেই চাওয়া পূরণের শুরুটা দারুণ হলো তার। অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার এবারের জাতীয় লিগ শুরু করলেন সেঞ্চুরি দিয়ে। জাতীয় লিগের ম্যাচে বিকেএসপিতে বুধবার রংপুর বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিন সকালে সেঞ্চুরি স্পর্শ করেন নাসির। ৯৩ রান নিয়ে নাসির শুরু করেন দিন। ৯৯ রানে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুকে সুইপ করতে গিয়ে প্রায় আউট হতে বসেছিলেন। ওই ওভারেই নাজমুলকে ফ্লিক করে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন ২১৮ বলে।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার অষ্টম সেঞ্চুরি। একের পর এক সতীর্থকে হারানোর পর অবশ্য ইনিংসটি বড় করতে পারেননি নাসির। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি, বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিলকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড ১১৬ রানে। ইনিংসে ১১টি চারের সঙ্গে আছে ৪ ছক্কা। প্রথম ইনিংসে ঢাকার ৩৬৫ রানের জবাবে রংপুর করে ২৩০ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca