• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের ৩ নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন সংকটাপন্ন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছ। পুনরায় শুরু হলো টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম রাস্তা ঠিক করতে এসে উল্টো ইট তুলে নিয়ে পালিয়েছে এলজিইডি’র ঠিকাদার মৌলভীবাজারে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে নির্মম হত্যা; ঘাতক গ্রেফতার কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬। গ্রামজুড়ে হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে শতাধিক আক্রান্ত, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত-২ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে নওগাঁয় ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজাপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার

ঝালকাঠি থেকে ৮ রুটে দ্বিতীয় দিনেরমত বাস ধর্মঘট অব্যহত

Reporter Name / ২৫১ Time View
Update : বুধবার, ২৪ মার্চ, ২০২১

এইচ এম গিয়াস উদ্দিন, ঝালকাঠি: ঝালকাঠি থেকে ৮টি রুটে দ্বিতীয় দিনের মত বাস ধর্মঘট অব্যহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারনে ঝালকাঠি থেকে বরিশাল, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ ৮ রুটের বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের কারনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে না জেনেই বাস স্টান্ডে এসে বিপাকে পড়ছেন। বুধবার সকালে ঝালকাঠি বাসষ্টান্ডে দেখা যায় কেউ কেউ অনেক বেশি ভাড়ায় ভাড়ায়চালিত মটর সাইকেল কেউ আবার অটো রিক্সায় গন্তব্যে যাবার চেষ্টা করছেন। ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নাসির উদ্দিন আহম্মেদ বৈশাখী টিভিকে জানান, আজ (বুধবার) দুপুরে বরিশাল পুলিশ প্রশাসনের তাদের বৈঠক রয়েছে, বৈঠকে বরিশালের প্রশাসন যদি তাদের শ্রমিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে তাহলে তারা ধর্মঘট প্রত্যাহারের বিষয় চিন্তা করবেন। উল্লেখ্য সোমবার রাতে বরিশাল রুপাতলী বাসটার্মিনালে বরিশালের বাস শ্রমিকদের সাথে ঝালকাঠির বাস শ্রমিকদের মারামারির জের ধরে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি তাদের শ্রমিকদের উপর হামলা, মালামাল লুট ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি থেকে ৮টি রুটে বাস ধর্মঘটের কর্মসূচী দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category