• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-আনসারের যৌথ টাস্কফোর্সের অভিযানে ৩ লাখ টাকার মালামাল উদ্ধার

Reporter Name / ৩১৪ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-আনসারের যৌথ টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযানে ১টি অটোবাইক ও ৪২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এ সময় ২ জন চোরাকারবারি টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল অটোবাইক ফেলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পলাতক আসামীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার পিঠালীতলা এলাকার ইব্রাহিম আলীর ছেলে টুটুল আলী (২৯) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালী মুন্নাপাড়ার ফজলুর রহমানের ছেলে মাসুম বাবু (২৪)। জব্দ মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৮১ হাজার ৬০০ টাকা।

জানা গেছে, ১৯ নভেম্বর রাত সোযা ১০ টার দিকে সীমান্ত হতে প্রায় ১২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ পৌর এলাকার আমবাজার মোড়ে এ অভিযানটি চালানো হয়।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএস এর নেতৃত্বে ১৫ জন বিজিবি সদস্য এবং ৪ জন আনসার সদস্যর সমন্বয়ে টাস্কফোর্সটি গঠণ করা হয়।

এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রায়হান আহমেদ খান ঘটনারবসত্যতা নিশ্চৎ করেছেন।- কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category