• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

Reporter Name / ২৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন

 

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শাল্লায় উপজেলার নয়াগাঁও গ্ৰামের মৌলবাদী সন্ত্রাসীদের কর্তৃক হিন্দু/সনাতন ধর্মাবলম্বীদের উপর বাড়িঘর ভাঙচুর, লুটপাট ডাকাতি ও মা-বোনদের শ্লীলতাহানিসহ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদের দাবিতে এবং সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন নিশ্চিত করনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনের সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ডলার কুমার সাহা। বক্তব্য দেন,এশিয়া মহাদেশের প্রথম বাঙালি মহন্ত এস্টেট রহনপুর ও ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের সভাপতি মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী সুমন সাহা, যুগ্ন-সম্পাদক বলাই চন্দ্র শীল, রহনপুর পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী ঝংকার পাল প্রমূখ। বক্তারা বলেন অবিলম্বে এই ঘৃণিত কাজে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca