• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name / ২০৮ Time View
Update : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ পালিত হয়েছে। শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এ দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ান ও স্কাউট সদস্যরা মার্চ পাস্টে অংশ নেন।পরে উপজেলা চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, সামিনা বেগম শিপ্রা, ওসি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী প্রমুখ।এ সময় নাগরপুরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca