• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

টসে হারলেন মাহমুদউল্লাহ

Reporter Name / ৪১১ Time View
Update : রবিবার, ২৮ মার্চ, ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। হ্যামিলটনে সকাল ৭টায় সিরিজের প্রথম ম্যাচে কিউইদের মোকাবেলা করবে টাইগাররা।

ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি। নিউজিল্যান্ডের হয়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে ফিন অ্যালেন এবং উইল ইয়ংয়ের।

আর বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নামছেন স্পিনার নাসুম আহমেদ এবং পেসার শরিফুল ইসলামের।

এই ম্যাচে নিয়মিত ওপেনার তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ। তিনি ব্যক্তিগত কারণ কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আরেকটি দুঃসংবাদ শুনতে হয়েছে বাংলাদেশকে। এই ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না মুশফিকুর রহিম।

জানা গেছে, আঙ্গুল এবং পুরনো কাঁধের চোটে ভুগছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে বাকি দুটি টি-টোয়েন্টিতে মুশফিক খেলতে পারবেন কিনা এ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিং গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়ং, গ্লেন ফিলিপ্স, মার্ক চ্যাপম্যান, ড্যারি মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট ও লকি ফার্গুসন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca