• বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

ঝিনাইদহের মহেশপুর থানার পুলিশের উদ্যোগে জন-সাধারণের মাঝে ফ্রি মাস্ক

Reporter Name / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর
“মাস্ক পরার অভ্যাস,কোভিট মুক্ত বাংলাদেশ” এই স্লোগান সামনে নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, মুখে মাস্ক বিহীন কেউ চলাচল করবেন না, এ বিষয়ে পুনরায় সচেতন মূলক কর্মকাণ্ড নিয়ে ঝিনাইদহের মহেশপুর থানার পুলিশের উদ্যোগে জনসাধারনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮শে মার্চ) সকালে পৌর শহরের বিভিন্ন জায়গায় এ কর্মসূচির উদ্বোধন করেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

এ সময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, আমরা সব সরকারি দফতর ও জন-সাধারনের মাঝে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম চালু রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি , যাতে কেউ মাস্ক না পরে ঘরের বাইরে না আসেন।
উক্ত ফ্রি মাস্ক বিতরন কর্মসূচীর সার্বিক ব্যবস্থা ও নেতৃত্ব দেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।
এ সময় মহেশপুর থানার তদন্ত অফিসার মোঃ রাশেদুল ইসলাম, সাব ইন্সেপেক্টর আব্দুল জলিল এস আই সজল সহ মহেশপুর থানার সকল কর্মরত এস আই এ এস আই ও কনষ্টোবল গন উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকার ভ্যান চালক, ইজিবাইক চালক, রিকশা চালক সহ জন সাধারনের মাঝে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং সবাইকে মাস্ক পরিয়ে দেন। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category