• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

বিডি ক্লিন এর সহযোগীতায় পরিষ্কার হলো বোরহানউদ্দিন উপজেলা

Reporter Name / ২৮৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি:

ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলায় বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠন এর স্বেচ্ছাসেবক কর্মীরা ময়লা -আবর্জনা মুক্ত করার জন্য ঝাড়ু দিয়ে বোরহানউদ্দিন থানার মোড় এর থেকে শুরু করে বাজার হয়ে পৌরভবন পর্যন্ত পরিষ্কার করে।

এসময় বিডি ক্লিন বোরহানউদ্দিনের উপজেলার অন্যতম সদস্য , বোরহানউদ্দিন, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ স্যার এর নেতৃত্বে ২০ নভেম্বর ২০২০ সকাল ৯ টায় সংগঠনের শপথ গ্রহণের মধ্য দিয়ে বোরহানউদ্দিন থানার মোড় থেকে এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে পৌরসভা ভবনের আগে গিয়ে শেষ হয় । এতে অংশগ্রহণ করেন ৪২ জন সেচ্ছাসেবক সদস্য।

সংগঠন টি সকাল ৯ টা থেকে ১১ টা ৩০ পর্যন্ত একটানা ২ ঘন্টা ৩০ মিনিট কাজ করে ৩৬ প্যাকেট ময়লা- আবর্জনা সংগ্রহ করে এবং সকল ময়লা এক জায়গায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।
সংগঠনের জেলা সদস্য ও বিশ্বজিৎ দে স্যার বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য দেন। তিনি বলেন ময়লা- আবর্জনা থেকে বিভিন্ন ধরনের অসুখ ছড়ায় ও বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আমরা মানুষকে সচেতন করার কাজ করছি। যাতে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে এবং নিজের চারপাশ নিজেই পরিস্কার করে এবং সাধারন জনগন সচেতন হয়ে এই দিক গুলো নিয়ে কাজ করে। তিনি আর বলেন আমাদের এ আভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca