• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ভিন্ন ম্যাচে আজ রাতে মাঠে নামবে ফ্রান্স-স্পেন-জার্মানি-ইতালি ও ইংল্যান্ড

Reporter Name / ২৭৬ Time View
Update : বুধবার, ৩১ মার্চ, ২০২১

বিশ্বকাপ বাছাই পর্বের ভিন্ন ম্যাচে আজ রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, সাবেক চ্যাম্পিয়ন স্পেন, জার্মানি, ইতালি ও ইংল্যান্ড।

রাত পৌনে একটায় ঘরের মাঠে স্পেন আতিথ্য দেবে কসোভোকে। গ্রুপ ‘বি’ এর লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে গ্রিসের সাথে ড্র করার পর জর্জিয়ার সাথে কষ্টার্জিত জয় পেয়েছিলো স্পেন।

একই সময় মাঠে নামবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ‘সি’ গ্রুপের ম্যাচে লিথুয়ানিয়ার আতিথ্য নেবে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইতালি। আর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স জয়ের ধারায় ফিরতে চায় বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার বিপক্ষে। গ্রুপ ‘ডি’ এর সবশেষ ম্যাচে ইউক্রেনের সাথে ড্র করেছিলো ফ্রান্স।

রাত ১২টা ৪৫ মিনিটে ‘জে’ গ্রুপের ম্যাচে মাঠে নামবে জার্মানি। জার্মানি আতিথ্য দেবে নর্থ মেসিডোনিয়াকে। প্রথম দুই ম্যাচে শতভাগ জয় পাওয়া জার্মানি এই ম্যাচেও বড় জয় চায়।

রাতের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ইংল্যান্ড ও পোল্যান্ডের। গ্রুপ ‘আই’ এর লড়াইয়ে ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে পোলিশদের আতিথ্য দেবে ইংল্যান্ড। এই ম্যাচে ইনজুরির কারণে রাশাফোর্ড ও সাকা’র সার্ভিস পাবেন না ইংলিশ কোচ গ্যারি সাউথগেট। এছাড়া দলে কোনো নতুন ইনজুরি সমস্যা নেই। আক্রমণে হ্যারি কেইনের সঙ্গী হবেন রাহিম স্টারলিং। তবে ইনজুরির কারণে দলের অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা রবার্ট লেভানডোভস্কির সার্ভিস পাবে না পোলিশরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca