• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

টস জিতলেন লিটন, বোলিংয়ে বাংলাদেশ

Reporter Name / ৩০০ Time View
Update : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

অকল্যান্ডে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে থাকা কিউইরা ইতোমধ্যে নিশ্চিত করেছে সিরিজ জয়।
এই ম্যাচে বাংলাদেশ নেমেছে নতুন অধিনায়কের অধীনে। চোটের কারণে বাংলাদেশ দলে নেই নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোট-জর্জর দল বাধ্য হয়েই একাদশে এনে অনেক পরিবর্তন। নিয়মরক্ষার ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন তারকা ওপেনার লিটন কুমার দাস।

৭ম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটনের অভিষেকের ম্যাচে টস জিতেছেন তিনিই। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টির মত এই ম্যাচেও বাগড়া দিয়েছে বৃষ্টি। তাই খেলা শুরু হতেই বেশ কিছুক্ষণ বিলম্ব হচ্ছে। টস হয়েছে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর। স্বভাবতই ম্যাচ হবে কার্টেল ওভারে। বৃষ্টিতে অর্ধেকে নেমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। প্রতি ইনিংসে খেলা হবে ১০ ওভার। পাওয়ারপ্লে থাকবে ৩ ওভার। বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে শুরু হবে খেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca