• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

দেশের সমস্ত রেকর্ড ভেঙে, একদিনে আক্রান্ত ৬৪৬৯ জন

Reporter Name / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৬ হাজার ৪৬৯ জন রোগী শনাক্ত হয়েছে। যা দেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৭৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ৯ হাজার ১০৫ জনের।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca