• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সাপাহারে পল্লী বিদ্যুতের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ২৭৬ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর সাপাহারে পল্লী বিদ্যুতের বিভন্ন অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় সাপাহার উপজেলার ভুক্তভোগীরা থানা রোডে পল্লী বিদ্যুতের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় ভুক্তভোগীরা বলেন, পল্লী বিদ্যুত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা বে পরোয়া ভাবে লাইন কাটা ব্যাবসায় মেতে উঠেছে। একটি লাইন কাটার পর অবৈধভাবে প্রতি মিটারে ৬ শ টাকা করে পুনরায় সংযোগ ফি নিচ্ছে। পূর্বের বিল পরিশোধের কাগজ থাকা সত্বেও কম্পিউটারে এন্ট্রি নাই মর্মে বকেয়া বিল দেখিয়ে লাইন কাটা ব্যাবসায় মত্ত হয়ে পড়েছে। এক মাস বাঁকী থাকলেও বিল পরিশোধের সময় না দিয়ে লাইন কাটা যেন একটি ব্যাবসায় পরিণত হয়েছে সাপাহার জোনাল অফিসের। বিল পরিশোধ করতে গেলে লম্বা লাইনের ভিড়ে বিল প্রদান করতে গিয়েও ব্যর্থ হন গ্রাহকরা। এছাড়াও পল্লী বিদ্যুত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উগ্র মেজাজের কারনে তাদের সাথে কথা বলতে পারেননা সাধারণ গ্রাহকরা।
ভুক্তভোগীরা আরো জানান, বহিরাগত লোকজন দিয়ে মিটার রিড নেয় পল্লী বিদ্যুত অফিস কর্তৃপক্ষ। অনেক সময় মিটার না দেখে বিল প্রস্তুত করার ফলে প্রতিমাসে অতিমাত্রায় বাড়তি বিল আসছে। এ বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের লোকজনের সঙ্গে কথা বলতে গেলে কোন পাত্তাই দেননা সাধারণ জনগনকে। যাতে করে চরম ভোগান্তির শীকার উপজেলার সর্বোস্তরের জনগন। এ বিষয়গুলো নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি কামনা করছেন এলাকার ভুক্তভোগীরা।

অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ শতাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category