• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ২৬৮ Time View
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

নিরহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (০৩ এপ্রিল) সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। পশ্চিম মির্জাপুর গ্রামবাসীর ব্যানারে অংশ নেয়, গ্রামের সাধারণ মানুষ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র গভীর নলকূপ থেকে এই এলাকার প্রায় ৯০ ঘর পানি সরবরাহ পেয়ে থাকে। কিন্তু গ্রামের কথিত, ভুয়া সাংবাদিক সোহেল গ্রামবাসীর জন্য বরাদ্দ পানি নিজের পুকুর ও পিয়ারা বাগানে ব্যবহার করে। তারা আরো বলেন, এনিয়ে গ্রামবাসী বাধা দিলে উল্টো তারাই নানা হুমকি ও ভয়ভীতি দেখায়। এমনকি গ্রামবাসীর বিরুদ্ধে সোহেল নিজেই বাদি হয়ে নাচোল থানায় মিথ্যা মামলা দায়ের করেন। সোহেলের দ্বারা নানাভাবে হয়রানির শিকার সাধারণ মানুষ। এসময় মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্ত দাবি করেন গ্রামবাসী জানান, সোহেলের ভাইকে আটকে রেখে ১ লক্ষ টাকা চাঁদা দাবির বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এবিষয়ে সোহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মির্জাপুর বাজারে আমার ভাইকে আটকে রেখে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, শিক্ষক ইমরুল কায়েস, বঙ্গবন্ধু মিতালী সংঘের সভাপতি ফরহাদ হোসাইন সবুজ, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাকিম, সমাজসেবক আবুল হোসেনসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category