• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

Reporter Name / ৩৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এর মধ্যে আইসিইউতে একজন এবং ২৯ ও ৩০ নং করোনা ওয়ার্ডে মারা যান চারজন বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
মৃতরা হলেন, আবুল হোসেন (৫০), মিলন (৬৬), আব্দুল কুদ্দুস (৭৩), আব্দুল মালেক (৬৮), শরিফুল ইসলাম (৭২)।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, যে পাঁচজন মারা গেছে তাদের শ্বাসকষ্টসহ করোনার সব উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করার পর স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ জন রোগি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে আটজনকে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জনের। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান জানান, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে, রাজশাহী জেলায় ৪১ জন, নওগাঁ দুইজন, নাটোর ১৯ জন, জয়পুরহাট তিনজন, বগুড়া ৯১ জন, সিরাজগঞ্জ ২৮ জন ও পাবনায় ১৭ জন। একই সময় বগুড়ায় একজন ও পাবনায় একজন করোনা আক্রান্তে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category