• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান:অনিয়মে জরিমানা

Reporter Name / ২৬৯ Time View
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

০৮ এপ্রিল ২০২১:
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা ও উপজেলাতে বাজার অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম। বাজারে ভোক্তা ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচার করা হয়।

ঢাকা মহানগরীর মিরপুর শাহ আলী বাজার, মিরপুর বড় বাজার, লাল কুঠি বাজার, ভাটারা বাজার, বাড্ডা বাজারসহ বিভিন্ন সুপারশপ ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আবদুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব রোজিনা সুলতানা এবং সহকারী পরিচালক জনাব মোঃ মাগফুর রহমান। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা,চিনি, খেজুর, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল মাস্ক -স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৩৭ টি প্রতিষ্ঠানকে ৯৯,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও ঢাকাসহ সারাদেশে টিসিবি কর্তৃক ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা কোভিড মাহামারীকালীন এ সময়ে বাজারে সকল ভোক্তা ও ব্যবসায়ীগণকে স্বাস্থ্যবিধি মেনে এবং ন্যায্য ও যৌক্তিকমূল্য পণ্য ক্রয়-বিক্রয়ের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category