• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বাংলাদেশ গেমসে কুস্তি ও বক্সিং-এ চাঁপাইনবাবগঞ্জের ২ কন্যা অন্তরা ও কায়মার স্বর্ণ পদক অর্জন

Reporter Name / ২৬৩ Time View
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের মসজিদপাড়ার বাসিন্দা কায়মা ও ২নং ওয়ার্ডের পাঠানপাড়ার বাসিন্দা অন্তরা সারা বিশ্ব দরবারে বাংলাদেশ তথা চাঁপাইনবাবগঞ্জ জেলাকে গর্বিত করেছে।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর কুস্তি প্রতিযোগিতায় ৫০ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে স্বর্ণ পদক অর্জন করেছেন, চাঁপাইনবাবগঞ্জের মেয়ে শারমিন আক্তার অন্তরা ও বক্সিং প্রতিযোগিতায় মোসা. কায়েমা খাতুন জেলায় বক্সিং এ প্রথম স্বর্ণ পদক এনে দিয়েছেন।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০-এর অনুষ্ঠিত কুস্তি ও বক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ জিতেছেন চাঁপাইনবাবগঞ্জের এ ২ কন্যা। ৮ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ গেমস এর সমাপ্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম ও নবাবগঞ্জ সরকারি কলেজে শতশত শিক্ষার্থী জুডো, কারাতে, বক্সিং খেলার মধ্য দিয়ে শরিরকে ফিট রাখছে।

অন্তরা ও কায়মা জানান, আপনারা সকলে আমার এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে দেশ ও জেলার নাম উজ্জ্বল করতে পারি। অন্তরা ও কায়মা আগামীতে দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার হয়ে আরও অনেক সাফল্য বয়ে আনুক এটাই এখন প্রত্যাশা।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে বক্সিং একাডেমী নতুন করে অলিম্পিক অ্যাসোসিয়েশন এর রেকর্ড বুকে নাম ওঠার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন জেলা বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

তাদের এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১,২ ও ৩ আসনের মহিলা কাউন্সিল প্রার্থী ও তরুণ নারী উদ্যোক্তা নাজিন ফাতেমা জিনিয়াসহ বিভিন্ন মহল।

৯/৪/২০২১/চাঁপাইনবাবগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category