শাহীন আকতার,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রহমান নামে একজন নিহত, সে একই এলাকার আলতাফ হোসেনের ছেলে। আজ শুক্রবার সকালে ১০টায় এ ঘটনা ঘটে। ইসলাম ইউনিয়নের কাজিপারা গ্রামে দুপক্ষের সংঘর্ষ সংঘোটিত হয়, দেশি অস্ত্র সস্ত্র নিয়ে দু পক্ষো জরিয়ে পরে। খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাড়ি সখানে গিয়ে পরিবেশে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে , কিন্তুু পরিবেশ খারাপ দেখে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোঁজ নিয়ে জানা যায়; জমি-জমা নিয়ে পূর্বের জের ধরে আব্দুর রহমান( ৪২) মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়, এবং আধুনিক সদর হাসপাতালে নিয়ে
আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সদর থানার ওসি মোযাফফর হোসেন। তিনি জানান থানায় খবর পাওয়ার পর, পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দয়ের করেনি। যদি কেউ অভিযোগ দায়ের করে,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।