• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে এক পুলিশ সদস্যের মৃত্যু

Reporter Name / ২৬৯ Time View
Update : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

নরসিংদী প্রতিবেদক : নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ১১ এপ্রিল দুপুরে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন (৩৪) ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি বাংলাদেশ পুলিশের নারায়ণগঞ্জ জেলায় কনস্টেবল পদ মর্যাদায় কর্মরত ছিলেন। তিনি উপজেলার মাধবদী থানার নিয়াব গ্রামের বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা- সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ গোল চত্বরের সামনে দুই যাত্রীসহ ওই মোটরসাইকেল কে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন নিহত হন।

এ ঘটনায় ইসমাইল(১৮) একজনকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে গেলেও ইটাখোলা হাইওয়ের পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে বলে জানান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category