• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার

সিডিএম হাসপাতালের আইসিইউ, সিসিইউ ও লাইফ সাপোর্ট সম্বলিত এ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন রাসিক মেয়র

Reporter Name / ১৯২ Time View
Update : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

সিডিএম হাসপাতালের বিশেষায়িত আইসিইউ, সিসিইউ ও লাইফ সাপোর্ট সম্বলিত এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় নগর ভবনে ফিতা কেটে রাজশাহীতে প্রথম অত্যাধুনিক এই এ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীতে স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। রাজশাহীতে আইসিইউ, সিসিইউ ও লাইফ সাপোর্ট সম্বলিত অত্যাধুনিক একটি এ্যাম্বুলেন্সের অভাব ছিল। আজকে অত্যন্ত আনন্দের দিন সেটি পূরণ করেছে সিডিএম হাসপাতাল। মানুষের সংকট সময়ে বিশেষ করে বর্তমানে করোনাকালীন সময়ে এই এ্যাম্বুলেন্সের মানুষের অনেক কাজে লাগবে। এ সময় মেয়র আগামীতে এমন আরেকটি এ্যাম্বুলেন্স সংযোজন করতে সিডিএম কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সিডিএম হাসপাতালের চেয়ারম্যান ও মেসার্স চৌধুরী কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী চৌধুরী মাহমুদুর রহমান জানান, রাজশাহীতে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে শুধুমাত্র সিডিএম হাসপাতালে আইসিইউ সেবা প্রদান করা হয়। হাসপাতালের সেবার মান উন্নয়নে আইসিইউ, সিসিইউ ও লাইফ সাপোর্ট সম্বলিত এ্যাম্বুলেন্সের সংযোজন করা হলো। শিগগিরই কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে। এতে করে হৃদরোগে আক্রান্ত রোগী দ্রুত চিকিৎসাসেবা পাবেন। সংকটাপন্ন রোগীকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ, সিসিইউ ও লাইফ সার্পোট সম্বলিত এ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো যাবে। এ্যাম্বুলেন্সটি পেতে ০১৮৪৫-৯৮৮৮৯৮ ও ০১৮৪৫৯৮৮৮৯৯ নম্বরে যোগাযোগ করতে হবে।

অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চৌধুরী কনস্ট্রাকশনের নির্বাহী পরিচালক চৌধুরী মাহফুজুর রহমান (তপু), সিডিএম হাসপাতালের পরিচালক শামীমা চৌধুরী, সিডিএম হাসপাতালের পরিচালক ও রাজশাহী মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি চৌধুরী মুখলেসুর রহমান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category