• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের দায়ে তিনটি ট্রাক ও ভেকু জব্দ

Reporter Name / ৩১৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

 

ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের দায়ে তিনটি ট্রাক ও ভেকু জব্দ

বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদীর কালিহাতী উপজেলার অংশে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ করায় তিনটি ট্রাক ও একটি ভেকু জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ করার দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা ও ১১ জনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপনে সংবাদ পেয়ে সোমবার(১২ এপ্রিল) দিনগত রাত দেড় টার দিকে র‌্যাবের একটি ভ্রাম্যমান আদালত ধলেশ্বরী নদীতে অভিযান চালায়।

অভিযানে নিউ ধলেশ্বরী নদীর কালিহাতী উপজেলার বিনোদনুহুরিয়া অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ করাকালে স্থানীয় ১২ ব্যক্তিকে গ্রেপ্তার এবং তিনটি ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- স্থানীয় মো. কবির হোসেন(৪৮), মো. শুভ(২০), মো. উজ্জল মিয়া(২৭), মো. সাগর মিয়া(২১), কামরুল(২৪), নুর হোসেন(৩৮), রাসেল(২৬), মো. শরিফ হোসেন(২৫), আবু সাঈদ(২৬), মো. খাদেমুল ইসলাম(২৮), মো. আফসার আলী(২৮) ও আ. হান্নান(২২)।

পরে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত মো. কবির হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন এবং অন্যদের তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca