• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

চাঁপাইনবাবগঞ্জে প্রেমের টানে বাড়ি ছাড়া হিন্দু কিশোরী ৩মাস পর উদ্ধার

Reporter Name / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
ভালোবাসার টানে মুসলিম যুবকের সাথে পালানো উর্মিলা নন্দী সরকার নামে এক হিন্দু কিশোরীকে উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। একই সঙ্গে ভিন্নধর্মের ওই কিশোরীকে নিয়ে পালানো মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ওই যুবকের নাম জাকারিয়া হোসেন বুলেট। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরের শহিদুল ইসলামের ছেলে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ থেকে তাদের উদ্ধার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন হিন্দু ভিকটিম উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চলতি বছরের ১৮ জানুয়ারি রাত ১১টার দিকে জাকারিয়া হাসান বুলেট নামে এক মুসলিম যুবক উর্মিলা নন্দী সরকার নামে এক হিন্দু কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। বুলেট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরাপুরের মো. শহিদুল ইসলামের ছেলে এবং উর্মিলা একই এলাকার উত্তম কুমার নন্দীর মেয়ে। এ ঘটনায় সদর মডেল থানায় উর্মিলা নন্দীর বাবা উত্তম কুমার নন্দী বাদী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ বুলেটকে গ্রেফতার ও উর্মিলাকে উদ্ধারে অভিযান শুরু করে। প্রায় ৩ মাস পর ১৪ এপ্রিল (মঙ্গলবার) তাদের নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই রনি সাহা জানান, মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জে অভিযান চালিয়ে বুলেটকে গ্রেফতার ও ভিকটিম উর্মিলাকে উদ্ধার করা হয়েছে। পালিয়ে গিয়ে উর্মিলা নন্দীকে ধর্মান্তরিক করে বিয়ে করেছেন বুলেট। বিয়ের কাগজপত্র ও ধর্মান্তরিত করার এফিডেভিট কপি উদ্ধার করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষে রাজশাহী সেফহোমে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত জাকারিয়া হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category