• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

পবিত্র রমজান মাস ও সরকারী কঠোর বিধিনিষেধকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান।

Reporter Name / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

পবিত্র রমজান মাস ও সরকারী কঠোর বিধিনিষেধকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান।

১৫ এপ্রিল ২০২১:
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা ও উপজেলাতে বাজার অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম। বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সচেতন করা হয়। করোনা থেকে সুরক্ষার জন্য অধিদপ্তরের পক্ষ হতে ব্যবসায়ী ও ভোক্তা তথা জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

ঢাকা মহানগরীর কাওরান বাজার, শান্তিনগর বাজার, মিরপুর শাহ আলী বাজার, মিরপুর ৬ নং বাজার, গুলশান -১ বাজার, গুলশান -২ বাজার, নিউমার্কেট কাঁচাবাজার, বাড্ডা বাজার, বনানী বাজার, মহাখালী বাজারসহ বিভিন্ন সুপারশপ ও ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মাসুম আরেফিন, জনাব বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন বাজারে বাণিজ্য মন্ত্রণালয়
কর্তৃক পরিচালিত মোবাইল টিমের সাথে বাজার তদারকি করেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রনব কুমার প্রামানিক, জনাব তাহমিনা বেগম, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালকজনাব মাগফুর রহমান ও জনাব মাহমুদা আক্তার।

তদারকিকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা,চিনি, খেজুর, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল মাস্ক -স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৫৬ টি প্রতিষ্ঠানকে ১,২১,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও ঢাকাসহ সারাদেশে টিসিবি কর্তৃক ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) তদারকি করা হয়।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে এবং সরকারি কঠোর বিধিনিষেধ কালীন সরকার নির্দেশিত প্রক্রিয়ায় বাজারের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসায়ীদের উদাত্ত আহ্বান জানান।

এছাড়া তিনি স্বাস্থ্যবিধি মেনে নিত্যপণ্য ক্রয়- বিক্রয় করতে ভোক্তা ও ব্যবসায়ীদের আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category