• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

Reporter Name / ২৩৯ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

বুঝলাম না সাংবাদিককে কেনো পুলিশ হুমকি দিচ্ছে?

সাংবাদিকতো! জরুরি সেবার মধ্যেই পড়ে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নবযোগদানকৃত নাসির নামে একজন (এসআই) পুলিশ অফিসার, বিশ্বরোড মোড়ে, আমার এশিয়ান টিভি জেলা কার্যালয়ের (অফিস) সামনে আমি মোটরসাইকেল রেখে প্রবেশের আগেই আমাকে অতর্কিত ভাবে আটকায়। তিনি অফিসের নিচে ডিউটি রেখেই মাস্ক ছাড়া বসে ছিলেন।
অতঃপর, আমি পেশাগত দায়িত্ব পালনের জন্য অফিসের নিচে মোটরসাইকেল রেখে ছবি তুলতে পুলিশের চেকপোস্টের সামনে এগোতেই। ক্যামেরা বের করার আগেই তিনি ২য় দফা, আমার দিকে লক্ষ্য করেই চিৎকার দিয়ে উঠেন এবং বলেন তুমি বাইরে বেড়িয়েছো কেনো? আর হেলমেট কই? এখন তোমার নামে মামলা দেয়া হবে। আমি বলি দেখুন আমি একজন সাংবাদিক। এই বিল্ডিংয়ের দোতলায় আমার অফিস। অফিসে হেলমেট আছে।
তাছাড়া আপনিওতো ডিউটি ফেলে মাস্ক ছাড়া দিব্বি আমার অফিসের নিচে বসে আছেন?
সাংবাদিক শুনে এবং দায়িত্বে অবহেলার কথা বলতেই, তিনি আরও ক্ষীপ্ত হয়ে উঠেন এবং অশ্লীল ভাষায় বলেন, এই ব্যাটা আমি মাস্ক ছাড়া বসে আছি তোমাকে জবাবদিহি করতে হবে?আর তুমি সাংবাদিক হলে কি হবে? কতো সাংবাদিক দেখলাম! বলে গালিগালাজ করেন।
পরক্ষণেই আমি মুঠোফোনে, আমার প্রিয় মানুষ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর ভাইকে বিষয়টি খুলে বলি, তিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন এবং নবযোগদানকৃত এসআই নাসিরকে বাঁকা বলে মন্তব্য করে ক্ষমা প্রার্থনা করেন।
তারপরও প্রশ্ন রয়ে গেলো? এখানেই কি শেষ? আমি একজন সাংবাদিক, পুলিশের ভালো কিছুইতো তুলে ধরি।
‘অন্য সবার সঙ্গে আমাকে? আমি সাংবাদিক বলার পরেও কেনো লান্চিত করা হলো?’

বিষয়টি, মাননীয় পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম, পিপিএম (বার) মহদয়ের দৃষ্টি আকর্ষণ করছি—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca