• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

গোমস্তাপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-১

Reporter Name / ২৫৩ Time View
Update : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

গোমস্তাপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-১

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরে ইউনিয়নের প্রতিপক্ষের হামলায় আহত-১। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ঘটিকার সময় পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়।

এ বিষয়ে রইসুদ্দিন জানান, বিবাদীরা আমার বসত বাড়ির আইল সীমানার মধ্যে প্রবেশ করে বসত বাড়ির জমিতে থাকা শজেনা(ছুট্টি) গাছের ডাল কেটে ফেলে আমার ৫ হাজার টাকা আর্থিক ক্ষতি করেছে।তা দেখে আমার স্ত্রী সখিনা বেগম বাঁধা প্রদান করলে বিবাদীরা আব্দুল খালেকের হুকুমে আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালমন্দ সহ এলোপাতাড়িভাবে কিল-ঘুষি-লাথি ও বাঁশের লাঠি দিয়ে মারপিট করে আমার স্ত্রী’র সমস্ত শরীরে লীলা ফোলা ও ছিলা জখম করে এবং প্রচন্ড ব্যথা বেদনা সৃষ্টি করে। আরেকজন বিবাদী মুনিরুল ইসলাম আমার স্ত্রী’র পরনের শাড়ি ও ব্লাউজ টানা টানি করে শীলতাহানী করার চেষ্টা করে। তারপর আরেকজন তারেক আলী বিবাদী তার দুই হাত দিয়ে আমার স্ত্রী’র গলাটিপে শ্বাসরুদ্ধ করে আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করে। এ সময় আমার স্ত্রী’র গোঙ্গানীসহ চিৎকার শুনে আশপাশ হইতে লোকজন এসে বিবাদীদের কবল হইতে আমার স্ত্রীকে উদ্ধার করে। এসময় বিবাদীরা আমার স্ত্রী’র প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার এসআই জাহিদ হোসেন জানান, এঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca