মোঃ আব্দুর রাজ্জাক রাজাঃ
নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার ভারড়া ইউনিয়নের শাহজানী গ্রামে মাহমুদুল হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী ইয়াবাসহ হাতে নাতে ধরে ফেলে।পরে এলাকাবাসী মাদকব্যবসায়ীকে নাগরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।এ সময় পুলিশ তার কাছ থেকে ৭ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে আসামীর বিরুদ্ধে মাদক আইনে একটি নিয়মিত মামলা রজু করে থানা পুলিশ।
এ বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার এসআই জসিম জানান,শুক্রবার রাতে ভারড়া ইউনিয়নের শাহজানী গ্রামে ইয়াবা সহ মাহমুদুল হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী আটকিয়ে থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঐ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে আজ শনিবার মাদক আইনে মামলা রজু করে কোর্ট হাজতে প্রেরণ করে।