• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান

Reporter Name / ২৫৩ Time View
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদ, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রানকেন্দ্র রহনপুর বড়বাজারের ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর বাজার তদারকি করার সময় দোকানগুলোতে পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রহনপুর বড় বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে বাজার তদারকি করা হয়। এ সময় পন্যের মূল্য তালিকা ঝুঁলিয়ে না রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে দোকানের মালিক শাজাহান বিশ্বাস ও জাইদুল আলীকে ৫’শ টাকা ও নেজামুল ইসলামকে ১ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক শাহরিয়ার নজির জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ এর বিভিন্ন ধারায় ওই তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদানসহ সর্তক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca