• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

ব্যাপক জনসমাবেশে হয়ে গেল রহনপুর হাট

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক গোমস্তাপুর : দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার যখন দিনের পর দিন লকডাউন দিয়েই চলছে। তখন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রশাসনের আইন উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বসেছে সাপ্তাহিক হাট।
সোমবার সকাল থেকে হাটে ছিল উপচেপড়া ভিড়। সামাজিক দূরত্বের তেমন কোন বালায় ছিল না ক্রেতা-বিক্রেদের মাঝে।
নির্দেশনা উপেক্ষা করে হাট বসানো এবং জনসমাগম সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহলের মানুষ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, রহনপুর পুরাতন বাজারে প্রতি সপ্তাহের মতো হাট বসানো হয়েছে। শাক-সবজি, হলুদ-মরিচ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কোনো নিয়ম না মেনে একসাথে বসেছে বিক্রেতারা। প্রকাশ, গরু-ছাগলের হাটে উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়।
এদিকে রহনপুর হাট-বাজারের কয়েকজন ইজারাদার সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাট বন্ধের কোন লিখিত ও মৌখিক নিষেধাজ্ঞা না পাওয়ায় পূর্বের ন্যায় তারা হাট বসিয়েছে।
অপরদিকে, এ বিষয়ে জানতে চাওয়া হলে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন জানান, মানুষ সচেতন না হলে, পুলিশ দিয়ে কতটুকু রোধ করা সম্ভব? তাই হাটবন্ধ করা যায়নি। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।
উল্লেখ্য,গত রোববার দুপুরে রহনপুরের সাপ্তাহিক হাট বন্ধের সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category