• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

Reporter Name / ২৮০ Time View
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু 

মোঃ মিলন আলী

– কুষ্টিয়ার ভেড়ামারার করতে গিয়ে পানিতে ডুবে নূহ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নূহ ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের মোসাদ্দেক হোসেনের ছেলে। সে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর কারিগরি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল জানান, ভেড়ামারার গোলাপনগর এলাকার তিনজন স্কুল ছাত্র নূহ, রিয়াদ ও সিয়াম হার্ডিঞ্জ ব্রীজের নিচে পদ্মা নদীতে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। তারা নদীতে গোসল করতে করতে এক পর্যায়ে নূহ ডুব দিলে তাকে আর খুঁজে পাওয়া যায় না।

তখন তারা চিৎকার করে, চিৎকার শুনে এলাকাবাসি ছুড়ে আসে এসে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারপরে একযোগে পুলিশ এবং ফায়ার সার্ভিস তরুণ নূহকে উদ্ধার কাজ শুরু করেন। ২ ঘণ্টা চেষ্টা করে তার পর সন্ধ্যার সময় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা নূহর ডুবে যাওয়া মৃতদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca