• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি, আগামী কাল রবিবার থেকে কার্যকর। নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় জ্বালানি তেলের দাম! এক লাফে বাড়লো ১৬.৭% পর্যন্ত। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা বেড়ে ১১৫, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০, পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ ও কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম। ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ ডিজেল সংকটে স্থবিরতার আশঙ্কা: মহাখালীতে বাসের দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে যাত্রীরা সালথায় গভীর রাতে নারীঘরে এএসআই আটক, গণপিটুনির পর হাসপাতালে ভর্তি—ঘটনা নিয়ে তোলপাড় ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপন প্রকল্পের টেন্ডার আগামী মাসে সরকার দেবে ২‌‌১ হাজার ২৭৭ কোটি ও বিপিসির তহবিল থেকে ১৪ হাজার ১৮৭ কোটি টাকার যোগান পীরগঞ্জে জ্বালানি তেল নিয়ে কারসাঁজির ভিডিও করায় সাংবাদিকের উপড় হামলা, মোবাইল কোর্টে ফিলিং স্টেশনের জরিমানা মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ইউএনওর নির্দেশে আওয়ামী লীগ নেতাকে, আরেক নেতার পিটিয়ে জখমের অভিযোগ

Reporter Name / ২৯৮ Time View
Update : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ইউএনওর নির্দেশে আওয়ামী লীগ নেতাকে, আরেক নেতার পিটিয়ে জখমের অভিযোগ

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়ার জাহানকে ইউএনও মসিউর রহমানের নির্দেশে দলদলি ইউপি চেয়ারম্যান আরজেদ আলি ভুটু, নিজ গুন্ডা বাহিনী নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে আওয়ামীলীগ মানববন্ধন করেছে। রোববার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য পিয়ার জাহানকে ১২ এপ্রিলের মসরিভুজার ঘটনার জেরে, ভোলাহাট ইউএনওর নির্দেশে দলদলী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরজেদ আলী ভুটুসহ তার লোকজন পিটিয়ে আহত করলে আমাকে স্থানীয়রা গতকাল মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান গুরুতর আহত পিয়ার জাহান।

তিনি আরও বলেন, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মসিউর রহমান কয়েক মাস আগে সরকারি জায়গা উদ্ধারের নামে, হতদরিদ্র মানুষের বাড়ি উচ্ছেদ শুরু করে। এর প্রতিবাদ করলে আমার সাথে টানাপোড়েন শুরু হয়। এরপরে সরকারের দেয়া ভূমিহীনদের ঘর নিয়েও নাটক করে ইউএনও এবং ইউপি চেয়ারম্যান আরজেদ আলি ভুটু। তিনি আরও বলেন ইউএনও ও ইউপি চেয়ারম্যানের যোগ সাজসে মসরিভুজা গ্রামে একজন জেএমবির ভাইকে টাকার বিনিময়ে ঘর প্রদান করার নজির সৃষ্টি করেন। আর এর প্রতিবাদ করার জের ধরেই রবিবার (১৮ এপ্রিল) ইউএনওর নির্দেশেই চেয়ারম্যান ভুটু তার গুন্ডাবাহিনী নিয়ে আমার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে।

এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফ্ফার

মুকুলের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী শাহ্ এ বিষয়ে বলেন, দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুটু দুপুরে কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়ার জাহানের ওপর হামলা চালায়। এসময় তারা হাতুড়ি ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল খালেকসহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় আরজেদ আলী ভুটুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও রিসিভ না করায় সম্ভব হয়নি।

এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে পিয়ার জাহান থানায় মামলা করেছেন। আরজেদ আলি ভুুুটু চেয়ারম্যানকে প্রধান আসামী করে মোট ৪ জন আসামী করে মামলা দায়ের করেন।

মামলা নম্বর ৯ (১৮-০৪-২০২১) ধারা ৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৩৪।

তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category