• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

নাচোলে ২হাজার কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

Reporter Name / ৩২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২০-২০২১ অর্থবছরে খরিফ-১ মৌসুমে ২হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ প্রনোদনার বিতরণে উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্প্রতিবার সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদের কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রনোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, উপসহকারী কৃষিকর্মকর্তা আবুল কালাম আজাদ,আব্দুর রাকিব। উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ জানান, ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষি কমিটির মাধ্যমে বর্ধিত বিভাজন অনুযায়ী অগ্রাধিকার তালিকাভূক্ত ক্ষুদ্র ও প্রান্তিক ২হাজার কৃষকদের মাঝে ২কেজি করে ডিএপি, ১০কেজি পটাশ ও ৫কেজি করে আউশ ধানের বীজ বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca