• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জে এলাকাবাসীর বাধায় ৪ মাস যাবৎ ড্রেনের কাজ বন্ধ, জনভোগান্তি চরমে

Reporter Name / ২৩৪ Time View
Update : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

হাবিবুল বারি হাবিব,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তার পাশের ড্রেন নির্মাণের কাজে অসংগতির কারনে এলাকাবাসীর বাধা দেয়ার ফলে প্রায় ৪ মাস থেকে ড্রেনের কাজ বন্ধ রয়েছে । এর ফলে খননকৃত ড্রেনে পড়ে গিয়ে আহত হওয়া সহ বিভিন্ন ভাবে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার সর্বস্তরের জনগণ । সরেজমিনে গেলে দেখা যায়, সরকারি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে বিভিন্ন ব্যক্তির বাড়ি ও দোকান পাট নির্মিত থাকায় রাস্তার পাশের ড্রেন খননে ব্যাপক সমস্যা দেখা দেয় । যার ফলে কিছু কিছু জায়গায় আঁকা-বাঁকা ও ড্রেনের মধ্যে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন খননের কাজ করতে হয়েছে । এলাকাবাসীর দাবী, সরকারি রাস্তার পাশে অবৈধভাবে অনেকেই বাড়ি ও দোকানপাট নির্মাণ করে রেখেছে, অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ না করেই ড্রেনের কাজ শুরু করায় কারো বাড়ি বা দোকান বাঁচাতে গিয়ে আঁকা বাঁকা করে ড্রেন বানাতে হচ্ছে, এতে করে অনেক জায়গায় রাস্তার প্রশস্ততা কমে আসছে । অসাধু লোকদের রাস্তার পাশের সরকারি জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা রক্ষা করতে গিয়ে মূল রাস্তার প্রশস্ততা কমিয়ে ড্রেন নির্মাণ করে জনভোগান্তি আরো বাড়িয়ে দেয়ার অভিযোগ করেন এলাকাবাসী । এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কবির, মো: সুমন রেজা, শামীম রেজা, রূপচাঁন আলী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শিবগঞ্জ পৌর প্রচার সম্পাদক এস. এম. মহিউদ্দিন মুরাদ সহ এলাকাবাসী জানান, শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মোড় থেকে তর্তীপুর হাট পর্যন্ত এই রাস্তাটি একটি ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রাস্তা । তর্তীপুর ব্রিজ চালু হলেই এই রাস্তায় হালকা ও ভারী সব ধরনের যানবাহন চলাচল অনেকাংশে বেড়ে যাবে । কিন্তু জলাবদ্ধতা নিরসনে এই রাস্তার পাশ দিয়ে যে ড্রেন নির্মাণ করা হচ্ছে সেটির ব্যবস্থাপনায় অনেক দুর্বলতা রয়েছে । কেননা রাস্তার উপরে সরকারি জমি দখল করে অনেক লোকের বাড়ি সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই ড্রেন নির্মাণ করায় রাস্তা অনেক সরু হয়ে যাচ্ছে, যেখানে একটি ট্রাক ঢুকলেই রাস্তা বন্ধ হয়ে যাবে । এমন আশংকা করেই আমরা স্থানীয় জনগণ ড্রেন নির্মাণের কাজ বন্ধ রাখা হয়েছে । স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন রুলু এর বাড়ির কিছু অংশ রাস্তার উপরে থাকায় সেই জায়গায় তাঁর বাড়ি রক্ষা করতে গিয়ে ড্রেন অনেকটাই বাঁকা করার ফলে রাস্তা একেবারেই সরু হয়ে যাওয়া সহ একটি বিদ্যুতের খুঁটি সম্পূর্ণ ড্রেনের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখেই ড্রেন নির্মাণেরও অভিযোগ করেন তাঁরা । তবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন রুলু বলেন, এই রাস্তাটির শুরু থেকেই অনেক লোকের বাড়ি ও দোকান রাস্তার উপরে রয়েছে, সবাই যদি নিজ নিজ বাড়ি ও দোকান সরকারি রাস্তা থেকে সরিয়ে নেয়, তাহলে আমিও সরিয়ে নেব । এদিকে খনন করে রেখে দিয়ে ৪ মাস থেকে ড্রেনের কাজ বন্ধ থাকায় বেশ কয়েকজন মানুষ সহ গবাদি পশু গর্তে পড়ে গিয়ে আহত হয়েছে উল্লেখ করে সকল সমস্যার সমাধান করে ড্রেনের কাজ দ্রুত শেষ করার দাবী জানান স্থানীয় সকলেই । এমনকি শিবগঞ্জ পৌরসভার মেয়র বরাবর উপরোক্ত সমস্যাগুলো উল্লেখ করে দ্রুত সমাধান ও ড্রেন নির্মাণের কাজ শেষ করার জন্য স্থানীয় প্রায় ২ শত ব্যক্তির স্বাক্ষর সম্বলিত একটি দরখাস্তও দিয়েছেন এলাকাবাসী । এ সকল বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম জানান, স্থানীয় জনগনের স্বাক্ষর সম্বলিত একটি দরখাস্ত পেয়েছি । আমরা খুব দ্রুত সেখানে সীমানা নির্ধারণে যাব এবং জনকল্যাণের স্বার্থে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের সহযোগীতা নিয়ে যাবতীয় সমস্যার সমাধান করে দ্রুত ড্রেন নির্মাণের কাজ সমাপ্ত করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca