• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী

নওগাঁর রাণীনগর থানা পুলিশের ইফতার সমগ্রী বিতরণ

Reporter Name / ১৭৪ Time View
Update : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

রহিদুল ইসলাম রাইপ,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে রোজাদার ব্যক্তিরদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন রাণীনগর থানা পুলিশ।
চলমান সর্বাত্মক লকডাউনের কারণে চরম বেকায়দায় পড়েছে ভাসমান, ভবঘুরে, ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ম আয়ের মানুষরা।
অনেকেই খেয়ে না খেয়ে দিনপার করছেন এই সব মানুষরা। তেমন কাজ না থাকায় অনেকের ঘরে দিন শেষে ইফতার করার মতো কোন জো নেই। তাই পবিত্র রমজান উপলক্ষে নওগাঁর রাণীনগর থানা পুলিশের উদ্যোগে পথচারী, গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দের নেতৃত্বে শুক্রবার থানার এসআই রতনসহ অন্যান্য পুলিশ সদস্যদের সাথে নিয়ে উপজেলা সদরের বাজার, স্টেশনসহ বিভিন্ন স্থানের শতাধিক গরীব, ভবঘুরে ও অসহায় মানুষদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ওসি শাহিন আকন্দ জানান, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নির্দেশে নিজস্ব অর্থায়নে তারা ইফতার সামগ্রী বিতরণ করছেন। পুরো রমজান মাস জুড়ে উপজেলার বিভিন্ন স্থানের গরিব, ভবঘুরে, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণসহ আগামীতেও এই ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category