• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name / ২০৩ Time View
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

দেলোয়ার হোসেন লাইফ, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। শনিবার সকাল আটটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ফেরিঘাট ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক খলিলুর রহমান এবং একই মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন। আহত শিক্ষকের নাম আব্দুল হামিদ।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার রায় জানান, মাদ্রাসার তিন শিক্ষক মোটরসাইকেল যোগে নাটোর থেকে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে পুরাতন ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রীজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান। আহত হন মোটরসাইকেল চালক আব্দুল হামিদ। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখনো কোনও মামলা দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category