• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহে বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা প্রদান

Reporter Name / ৩৩৮ Time View
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্য বিষয়ের আলোকে নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২১ উদযাপনের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

রবিবার সকাল ১০ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে বাংলার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন। এসময় মুক্তিযোদ্ধাদের ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও অন্যান্য রোগের চিকিৎসা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ৩৯ জন বীর মুক্তিযোদ্ধার সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃমোর্শেদ মঞ্জুর কবির, মেডিকেল অফিসার ডাঃরাশিদুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca