• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সরকারি আবাসনের ঘর ভেঙে বিক্রির অভিযোগ

Reporter Name / ২২০ Time View
Update : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ সরকারি আবাসনের ঘর পুরনো হয়ে যাওয়ায় বরাদ্দ পাওয়া মালিকরা ভেঙে বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, সৈয়দাবাদ মহিলা মাদরাসার দক্ষিণ পাশের আবাসনের ঘরগুলো পুরনো হয়ে যাওয়ায় ও টিনে মরিচা পড়ে যাওয়ায় বরাদ্দ পাওয়া ১০ জন ঘর মালিক তাদের ঘরের টিন, কাঠ, লোহার ফ্রেমগুলো কেটে গত কয়েকদিন ধরে বিক্রি করছেন। তবে ওই ১০টি ঘরের এখন শুধু পিলার দাঁড়িয়ে রয়েছে।

তারা আরও জানান, কয়েকদিন আগে দুটি ঘরের টিন ও লোহার মালামাল ভেঙে বিক্রির জন্য ওই আবাসনে বরাদ্দ পাওয়া অরেকজন মো. হানিফ ড্রাইভারের হেফাজতে রাখা হয়েছে।

তবে মো. হানিফ অভিযোগ অস্বীকার করে জানান, ভিটে উঁচু করার জন্য তার আত্মীয় মো. ছালাউদ্দিন ও শাহীনের নামে বরাদ্দকৃত দুটি ঘর ভেঙে টিন তার কাছে রাখা হয়েছে। ঘরের কাজ শুরু করলে টিন নিয়ে যাবেন তারা।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ঘর বিক্রির বিষয়ে আমরা শুনেছি। ঘটনার সত্যতা জানতে ঘটনাস্থল পরিদর্শনে যাব।’

তিনি আরও বলেন, ‘আবাসনের ঘর পুরনো হয়ে গেলে তারা মেরামত করতে পারবেন। কিন্তু বিক্রি করতে পারবেন না। তবে উত্তরাধিকার সূত্রে ঘর হস্তান্তর করতে পারবেন। যদি কেউ বিক্রি করে দেন তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca