• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

২৪ ঘন্টার ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জে আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত

Reporter Name / ৩৯৪ Time View
Update : শনিবার, ১ মে, ২০২১

২৪ ঘন্টার ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জে আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করে আরও ৪ জনের শরীরে কোভিড-১৯ করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার, ১ জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। জেলাজুড়ে বর্তমানে আক্রান্ত মোট ১৪২ জন রোগীর মধ্যে ১০৫ জনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার।

এ বিষয়ে ৩০ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, শুক্রবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ১১ টি নমূনার পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত জেলায় ৯৭৬ শনাক্ত হলেন। এদের মধ্যে ভাল হয়েছেন ৮১৬ জন রোগী। এ ছাড়াও এখন পর্যন্ত মারা গেছে ১৮ জন এবং ১৪২ জন রোগী চিকিৎসাধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca