• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে আবারও সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু

Reporter Name / ৩১১ Time View
Update : শনিবার, ১ মে, ২০২১

গোমস্তাপুরে আবারও সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু

শফিকুল ইসলাম, গোমস্তাপুর:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফের সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ মে) উপজেলার পার্বতীপুর এলাকার দানদিপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে নওগাঁ জেলার পোরশা উপজেলার মসাবই এলাকার চুন্নু মিয়ার স্ত্রী পূজা ওরফে মতি বামনি (৪৫)।
খোঁজ নিয়ে জানা যায়; গোমস্তাপুর থেকে আড্ডা আন্তঃজেলা সড়কে দানদিপুর এলাকার প্রধান সড়কের পাশে জখম হয়ে রাস্তার পাশে পড়ে ছিলো ওই পুজা। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেলে ওই মহিলাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। ধারণা করা হচ্ছে, তার পায়ের উপর দিয়ে ভারি কোন যানবাহন চাপা দিয়ে চলে গেছে। যার ফলে তার পায়ের গোড়ালী বিচ্ছিন্ন হয়ে যায়।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার জানান, ভোর ৬ টায় ওই মহিলার মৃত্যু হয়। তার পরিবারের কাছে খবর দেয়া হলে তারা থানায় আসে। পরে ওই মহিলার কন্যা নিরমনিসহ (২৫) পরিবারের লোকজনের নিটক লাশ হাস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca