• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

Reporter Name / ৩০১ Time View
Update : শনিবার, ১ মে, ২০২১

 

পটুয়াখালীতে  বিশেষ সেবা সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামূলক তদারকি পরিচালনা।

চলমান পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে “বিশেষ সেবা সপ্তাহ” পালন উপলক্ষ্যে পটুয়াখালী জেলা কার্যালয় কর্তৃক বাজার তদারকি এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অদ্য ০১ মে ২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সেলিম কর্তৃক পটুয়াখালী জেলার সদর উপজেলার বিভিন্ন বাজারে সচেতনতামূলক তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বিশেষ সেবা সপ্তাহ পালন এর অংশ হিসেবে পটুয়াখালী সদর উপজেলার পুরান বাজার এবং নিউ মার্কেট এলাকার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়টি নিশ্চিত করা হয় এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।

‘মাস্ক পরিধান করুন-সুস্থ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ী ও ভোক্তাসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়।

এছাড়াও সংশ্লিষ্ট বিষয় উল্লেখপূর্বক একটি প্রচারবাহণ জেলা সদরের বিভিন্ন বাজারে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

সচেতনতামূলক বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণ সবাইকে সচেতন করা হয়।

তদারকিকালে অসহায় ও মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

তদারকি চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, রসুন, আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রি না করা এবং অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীগণকে সচেতন করা হয়েছে।

এছাড়াও কোন ক্রেতা যদি কোন পণ্য, ঔষধ এবং সেবা ক্রয় করে প্রতারিত হন তাহলে ভোক্তা বাতায়ন হট লাইন ১৬১২১ নম্বরে ফোন করে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, জনাব কাজী আলমগীরের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেনেটারী ইন্সপেক্টর রথীন চন্দ্র মালাকার , ক্যাব সদস্য মোঃ মোফাজ্জল হোসেন , রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category