• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন গোপালপুরে ‘বাকি খাওয়া’ নিয়ে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার! বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে জ্বালানি তেল সংগ্রহে অনভিপ্রেত ঘটনা প্রশাসনের ব্যখ্যা বাগমারা’য় ৭ মাসের শিশু নিয়ে পালিয়েছে এক গৃহবধূ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন রামুতে ইউপি সদস্য অপহৃত: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, জনমনে চরম আতঙ্ক নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

বরগুনায় বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ও অভিযান পরিচালনা।

Reporter Name / ৩১৭ Time View
Update : রবিবার, ২ মে, ২০২১

 

বরগুনায় বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম ও অভিযান পরিচালনা।

বিশেষ সেবা সপ্তাহ ২০২১ পালন(৩য় দিন):

চলমান পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে “বিশেষ সেবা সপ্তাহ” পালন উপলক্ষ্যে সপ্তাহের ৩য় দিবসে বরগুনা জেলা কার্যালয় কর্তৃক বাজার তদারকি এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অদ্য ২ মে ২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, বরগুনা মহোদয়ের সার্বিক নির্দেশনায় বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ( অতিরিক্ত দায়িত্ব ) জনাব মোহাম্মদ সেলিম কর্তৃক বরগুনা জেলার বেতাগী উপজেলার বিভিন্ন বাজারে প্রচারণা ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বিশেষ সেবা সপ্তাহ পালন এর অংশ হিসেবে বরগুনা জেলার বেতাগী উপজেলার চান্দখালী বাজার ও কাউনিয়া বাজার এলাকার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়টি নিশ্চিত করা হয় এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।

‘মাস্ক পরিধান করুন-সুস্থ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ী ও ভোক্তাসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়।

এছাড়াও সংশ্লিষ্ট বিষয় উল্লেখপূর্বক একটি প্রচারবাহণ জেলা সদরের বিভিন্ন বাজারে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৭,০০০/- ( সতেরো হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকিকালে অসহায় ও মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

তদারকি চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, রসুন, আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রি না করা এবং অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীগণকে সচেতন করা হয়েছে।

এছাড়াও কোন ক্রেতা যদি কোন পণ্য, ঔষধ এবং সেবা ক্রয় করে প্রতারিত হন তাহলে ভোক্তা বাতায়ন হট লাইন ১৬১২১ নম্বরে ফোন করে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, বেতাগী উপজেলা প্রশাসন, RAB-8, সিপিসি-১ (পটুয়াখালী ও বরগুনা )এর একটি টিম, সেনেটারী ইন্সপেক্টর মোঃ রেজাউল করীম , ক্যাব, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category