• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

৩৩৩ নাম্বারে ফোন দিলেই খাবার পৌঁছে দিচ্ছেন ইউএনও কাবিরুল ইসলাম খান

Reporter Name / ২৫০ Time View
Update : সোমবার, ৩ মে, ২০২১

ডালিম খান /করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে নরসিংদীর শিবপুর উপজেলার এক ব্যক্তি জাতীয় তথ্য হেল্প নম্বর ৩৩৩-এ ফোন করে বলেন, তার ঘরে কোনো খাবার নেই, এলাকার কেউ সহযোগিতায় এগিয়ে আসেননি। খবর পেয়ে সাথে সাথে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম খান নিজেই খাবার নিয়ে ছুটে যান তার বাড়িতে খাবারের পেকেটে রয়েছে প্রায় ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই লিটার তেল, ১ কেজি ডাল ও এক কেজি পেঁয়াজ ।এবং রাস্তায় হঠাৎ এক ভিক্ষকের সাথে দেখা ভিক্ষক বলে স্যার লকডাউনের কারনে, ঠিক মতে ভিক্ষা ও করতে পারিনাই, না খেয়ে আছি, ইউএনও কাবিরুল ইসলাম খান বলেন চাচা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেচে আছে, আপনাদের না খেয়ে থাকতে হবে না, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন, ইউএনও, ভিক্ষক চাচা কে রিক্সায় উঠিয়ে খাবার সহ নগত অর্থ প্রদান করেন, ইউএনও ভিক্ষক কে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে বলেন, তিনি এই দুঃসময়ে কেউ যাতে কষ্টে না থাকেন, এ ব্যাপারে প্রশাসনকে সহায়তা করার জন্য সমাজের সবার প্রতি আহ্বান জানান। মানুষ কষ্টে আছে জানলে সঙ্গে সঙ্গে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান আরো বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশে সবাই নিজ বাড়িতে অবস্থান করছে। এতে অনেক নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। জনপ্রতিনিধি ও স্থানীয়দের মাধ্যমে অসহায় ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের নাম সংগ্রহ করার মাধ্যমে সরকারি খাদ্য সহযোগিতা নিয়ে তাদের দরজায় পৌঁছে দেয়া হচ্ছে। কেউ যাতে বাদ না পড়েন সেজন্য আমরা সচেষ্ট আছি। দেশের সংকটময় মুহূর্তে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca