• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ গাজীপুরে ঝুঁকির মুখে নগরায়ণ চাঁদা নিয়ে দ্বন্দ্ব! একদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক। চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ঠাকুরগাঁওয়ে ফোনে অভিযোগ পেয়ে রাস্তার কাজে অনিয়ম ঠেকাতে ঘটনাস্থলে ডিসি সাতক্ষীরায় সাড়ে তিন হাজার কেজি রাসায়নিক মিশ্রিত আম আটক, পরে বিনষ্ট ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে সাতক্ষীরায় কোম্পানির প্রতিনিধির ভুল পরামর্শে ৮০লক্ষ টাকার ক্ষতির মুখে তরমুজচাষী নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৬ এর উদ্বোধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে সোহেল মিয়া (৩৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Reporter Name / ৩৭২ Time View
Update : সোমবার, ৩ মে, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে সোহেল মিয়া (৩৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

সোমবার (৩ মে) দুপুরে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের তারুন্দিয়া বাজারে এ ঘটনা ঘটে। মৃত সোহেল মিয়া উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ বাহেরা গ্রামের আব্দুর রহিমের ছেলে। বাজারে তার কম্পিউটারের দোকান ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে সোহেলের ছোট ভাই জুয়েল দোকানে যান। দোকান বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করলেও দোকান না খোলায় জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পারেন সোহেল আড়ার সঙ্গে ঝুলছে। এ অবস্থায় জুয়েল চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে দোকান খুলে সোহেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, নিহতের হাতের তালুতে লেখা ‘কবিতা তুমি আমারে বাঁচতে দিলা না, তুই আমারে শেষ করে দিলে’ আর হাতের কব্জির উপরের অংশে ‘কবিতা তুই আমারে বাঁচতে দিলা না’ লেখা দেখা যায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category