• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জনের দেহে করোনা শনাক্ত

Reporter Name / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ৪ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ১ হাজার ১৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহী’র পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ১২৬ জনের প্রতিবেদনের মধ্যে ৪২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় মঙ্গলবার সকাল থেকে তাদের বাড়িতে বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে।

জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২ জন রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়া ৮৮৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে এবং মারা গেছে ১৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca