• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে র‍্যাংক ব্যাজ পেলেন আবির সিদ্দিকী শুভ্র’

Reporter Name / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ৪ মে, ২০২১

মোঃ তরিকুল ইসলাম,
মাগুরা প্রতিনিধি,

মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য পদন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবির সিদ্দিকী শুভ্র’কে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে র‌্যাংক ব্যাজ প্রদান করা হয় আজ (৪এপ্রিল)মঙ্গলবার। র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন মাগুরা জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম ও জনাব মোহাম্মদ কামরুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার (সদর)।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১০৫ জন সহকারী পুলিশ সুপার কে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করেন। উল্লেখ্য, আবির সিদ্দিকী শুভ্র কেশবপুর উপজেলার অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক এর ছেলে। তিনি কেশবপুর পাইলট কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এএসপি পদে বাংলাদেশ পুলিশে যোগ দান করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca